মাদারীপুরে যৌন কর্মীদের সম্মেলন
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:১৫
স্থানীয় পুরান শহরস্থ যৌনপল্লী কর্মীদের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। পায়াকট বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন দুলি বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দা সালমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পায়াকটের প্রোগ্রাম অফিসার শফিকুল ইসলাম, সিএসিপির ম্যানেজার শহীদুল ইসলাম। পৌর কাউন্সিলর মাহমুদা আক্তার, উন্নয়নকর্মী সাহানা নাসরিন রুবি, যৌনকর্মী চানপাশা, যৌনকর্মী আয়শা বেগম প্রমুখ। মমতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বান্ধবী নারী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মমতা রানি কর্মকার সভানেত্রী, অনিছা সাধারণ সম্পাদক, তারা বেগম কোষাধ্যক্ষ, স্মৃতি সাংগঠনিক সম্পাদকসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।