ইংরেজি স্কুল
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২০:১৩
শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান
Word Builder
কৌশল-১
“Counter”-এর অর্থ হলো “বিরুদ্ধ” বা “বিপরীত”। “Counter” শব্দটির পর আরেকটি শব্দ ব্যবহার করে বিপরীত বা বিরুদ্ধ অর্থে অসংখ্য শব্দ তৈরি করা যায়। যেমন:
1. Counter – argument = (পাল্টা/বিরুদ্ধ যুক্তি)
The debater gave counter - argument to defeat his opponent.
2. Counter - talk =(পাল্টা কথা/ কথার বিপরীতে কথা)
The children should not have counter - talk with their elders.
3. Counter - attraction (পাল্টা আকর্ষণ/ বিকর্ষণ)
4. Counter - attack (পাল্টা আক্রমণ)
The players of the opposite side made counter - attack to win the match.
5. Counter - irritant (বিরুদ্ধ উত্তেজক পদার্থ/ যা উত্তেজনাকে হ্রাস করে)
6.A counter - irritant is used to mitigate (প্রশমিত করা) the disease.
7. Counter - depressant (বিরুদ্ধ হতাশাকারী পদার্থ অর্থাত্ যা হতাশার বিরুদ্ধে কাজ করে)
8. Counter - chase (পাল্টা ধাওয়া/ ধাওয়ার বিরুদ্ধে ধাওয়া)
There are a lot of incidents of chase and counter - chase in politics.
9. Counter - act (বিরুদ্ধ কাজ/ প্রতিহত করা/ নিবারণ করা)
Medicines are used to counter - act diseases.
10. Counter - comment (বিপরীত মন্তব্য)
There were a lot of comments and counter - comments from both sides.