প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
সিএম মিরাজুল ইসলাম প্রভাষক, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২০:০৮
অধ্যায়-১০:গণতান্ত্রিক মনোভাব
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১১. নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয় কে?
ক. গণতন্ত্র খ. সমাজতন্ত্র
গ. রাষ্ট্র ঘ. প্রজাতন্ত্র
১২. গণতন্ত্র বলতে কী বুঝায়?
ক. সরকারের শাসনখ. জনগণের রায়
গ. জনগণের শাসন ঘ. নেতার শাসন
১৩. সিদ্ধান্ত গ্রহণের জন্য কী প্রয়োজন?
ক. সঠিক মতামতখ. উপযুক্ত মতামত
গ. ঐকমত্য ঘ. একতা
১৪. বাংলাদেশে কোন ধরনের গণতন্ত্র বিদ্যমান?
ক. সংসদীয় গণতন্ত্র
খ. রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র
গ. বহুদলীয় গণতন্ত্র ঘ. সব কয়টি
১৫. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেতৃত্ব নির্বাচনের উপায়—
ক. নির্বাচন খ. রাজনীতি গ. জনগণ ঘ. সরকার
১৬. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রাণ কাকে বলা হয়?
ক. জনগণ খ. সরকার
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
১৭. গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Democratic খ. Demos
গ. Democrat ঘ. Democracy
১৮. গণতন্ত্রের প্রাথমিক চর্চা কোথা থেকে শুরু করা উচিত্?
ক. সমাজ খ. পরিবার
গ. রাষ্ট্র ঘ. রাজনৈতিক দল
১৯. উত্তম গণতন্ত্রের প্রধান শর্ত কী?
ক. আইনের শাসন
খ. রাজনৈতিক শাসন
গ. দলীয় শাসন
ঘ. জনগণের শাসন
উত্তরপত্র: ১১-ক) গণতন্ত্র, ১২-গ) জনগণের শাসন, ১৩-গ) ঐকমত্য, ১৪-ক) সংসদীয় গণতন্ত্র, ১৫-ক) নির্বাচন, ১৬-ক) জনগণ, ১৭-ঘ) Democracy, ১৮-খ) পরিবার, ১৯-ক) আইনের শাসন।