স্যামসাং ডিভাইসে উইন্ডোজ-অ্যান্ড্রয়েড একসাথে

সপ্তাহ দুয়েক আগে তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স-২০১৩তে আসুস ট্রান্সফর্মার ট্রায়ো নামে এমন একটি ডিভাইস অবমুক্ত করেছে, যাতে একইসাথে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। আসুসের ট্রান্সফর্মারের প্রতিদ্বন্দ্বী হিসেবেই এবারে আরেক টেক জায়ান্ট স্যামসাং অবমুক্ত করল উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডে চালিত ‘অ্যাটিভ কিউ’। ১৩.৩ ইঞ্চি আকৃতির এই ট্যাবলেট পিসিটি যে কিবোর্ডটির উপরে বসানো হয়েছে তাকে ভাঁজ করেও রাখা যায়, আবার ট্যাবলেট পিসিটির স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়। ইন্টেলের নতুন হাসওয়েল চিপ ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ডিভাইসটি, যা ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলেই জানিয়েছে স্যামসাং। উইন্ডোজ ৮ আর অ্যান্ড্রয়েড জেলিবিনে চালিত এই ট্যাবলেটের ডিসপ্লে রেজ্যুলেশন ৩২০০ বাই ১৮০০ পিক্সেল।