কুষ্টিয়ায় ইন্টেল কর্মশালা

চতুর্থ প্রজন্মের ইন্টেল প্রসেসর ও চিপসেট নিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা। প্রযুক্তি পণ্য ও সোবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের ডিলারদের নিয়ে সম্প্রতি কুষ্টিয়ার স্থানীয় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইন্টেল বাংলাদেশের চ্যানেল ম্যানেজার আবুল কাশেম মোহাম্মদ মুক্তাদির (অয়ন) ও কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক মেহেদী জামান তানিম। দিনব্যাপী এই কর্মশালা ও ডিলার মিটে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের কুষ্টিয়া অঞ্চলের ৮৫ জন পণ্য পরিবেশক। এ ছাড়াও অন্যান্যের মধ্যে কম্পিউটার সোর্সের রিটেল কো-অর্ডিনেটর আব্দুল হালিম, সহকারি পণ্য ব্যবস্থাপক (ইন্টেল) মাহবুবুর রহমান এবং কম্পিউটার সোর্স কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক তৌহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।