ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি তে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

বিশ্ব রক্তদান দিবস ২০১৩ উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই ইউ বি) বসুন্ধরা ক্যাম্পাসে ১৮ ও ১৯ জুন, দু’দিন ব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অফ স্টুডেন্ট এ্যাফেয়ার্স (ডোসা) এবং কোয়ান্টাম ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাগণ রক্ত প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছারক্তদানে উত্সাহিত করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অফ স্টুডেন্ট এ্যাফেয়ার্স (ডোসা)-র সিনিয়র ম্যানেজার কাজী ফারুক আহমেদ এবং স্টুডেন্ট কাউন্সিল। উল্লেখ্য এই কর্মসূচীতে সর্বমোট ২৫০ ব্যাগ রক্ত সংগৃহীত হয় । বিশেষ বিশেষ দিবস ছাড়াও আই ইউ বি নিয়মিতভাবে প্রতি সেমিস্টারে একবার (চার মাস অন্তর) করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে আসছে।