সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনে বিএনপির তিন প্রার্থীকে মনোনয়ন!

বহু প্রতীক্ষার পর ৯ জন মনোননয় প্রত্যাশী প্রার্থীর ভিড়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনে বিএনপির তিনজন প্রার্থীকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। এরা হলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু এবং চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন। এদের মধ্যে দুই খানের সমর্থক শিবিরে আনন্দের জোয়ার বইছে।

সোমবার রাতে এ আসনে বিএনপি তাদের ৯ জন প্রার্থীর মধ্যে যোগ্য মনে করে ওই তিনজনকে মনোনয়ন দিয়েছেন। তবে মাঠের নেতা হিসেবে পরিচিত শিল্পপতি রাকিবুল করিম খান পাপ্পু বিএনপির দুঃসময়ে গত ১০ বছর ধরে মাঠে দলের অসহায় নির্যাতিত নেতাকর্মীদের জন্য কাজ করছেন। দলের নেতাকর্মীদের মামলা তদারকি, মূল্যায়ন ও বিএনপির রাজনীতি পুনর্জাগরণ তিনিই করেছেন বলে আসন জুড়ে প্রচারণা রয়েছে। তার পাশাপাশি গত দুই দশক ধরে মাঠে কাজ করছেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। তবে চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌহালীতে সময় দিলেও বেলকুচিতে তার খুব একটা জনপ্রিয়তা নেই। তাই ধারণা করা হচ্ছে নির্বাচনী মাঠের মূল লড়াইয়ে রাকিবুল করিম খান পাপ্পু অথবা আমিরুল ইসলাম খান আলীম ধানের শীষের সিগনাল পাবেন। তাই তাদের সমর্থকদের উত্সাহ-উদ্দীপনার শেষ নেই।