ক্যাপসন নিউজ

ময়মনসিংহ: বেসরকারি সংস্থা আসপাডার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন মো. আব্দুর রশিদ এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এডাব ময়মনসিংহের উদ্যোগে গ্রামাউসের নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক হায়দার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ বক্তব্য রাখেন — ইত্তেফাক