এডেটা পেনড্রাইভ

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে এডেটা ব্র্যান্ডের ইউভি১৫০ মডেলের নতুন ইউএসবি পেনড্রাইভ। চকচকে মসৃণ আবরণের এবং মনোরম ডিজাইনের এই পেনড্রাইভ সুপারস্পিড ইউএসবি ৩.০ ইন্টারফেসের মাধ্যমে দ্রুত তথ্য স্থানান্তর করতে সক্ষম। এর ইউএসবি ক্যাপকে ব্যবহারের সময় পেনড্রাইভটির পেছনে সংযুক্ত করে রাখা যায়। এই মডেলের ৮ জিবি, ১৬ জিবি এবং ৩২ জিবি পেনড্রাইভের মূল্য যথাক্রমে ৬৫০ টাকা, ১,২৫০ টাকা এবং ১,৯০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।