‘ন্যাশনাল ই-সার্ভিস রুল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ জুন ২০১৩, ১৯:৩২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সফল প্রয়োগ, নাগরিক সেবাসমূহকে সহজলভ্য করা, যেকোনো স্থান থেকে যেকোনো সময় নাগরিক সেবাসমূহ প্রাপ্তি নিশ্চিত করা, নাগরিক সেবাসমূহের গুণগত মান নিশ্চিত করা, নগরিক হয়রানি হ্রাস ও ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার উত্সাহিত করতে ই-সার্ভিস রুলের প্রয়োজনীয়তা অপরিহার্য। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় আয়োজিত ‘ন্যাশনাল ই-সার্ভিস রুলস ২০১৩ চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় আলোচকবৃন্দ এ কথা বলেন। আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান। কর্মশালায় বক্তৃতা করেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান, আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব আবু আহমেদ জমাদার প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন বিসিসি’র পরিচালক জাবেদ আলী সরকার। কর্মশালায় মন্ত্রণালয়, অধিদপ্তর, আইটি সেবা প্রদানকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।