ঝিনাইদহ জেলার সংসদীয় চারটি আসনে বিএনপির ১০ প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন দলের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ, দলের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এবং ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব। ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু) আসনে দলের চেয়াপার্সনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদ ও জেলা বার সমিতির সভাপতি এসএম মশিউর রহমান। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা) আসনে দলের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী মনির খান ও মেহেদী হাসান রনি এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার চারটি ইউনিয়ন) আসনে দলের জেলা কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।