আমরা শত ভাগ পাসের কৃতিত্ব নিতে ব্যতিব্যস্ত নই
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ১৮:৩৭
প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী
অধ্যক্ষ ও সদস্য সচিব
দেশের কয়েকজন খ্যাতনামা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক-নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নিউ ক্যাসেল কলেজ। এর দৃষ্টিনন্দন একমাত্র ক্যাম্পাসটি সকল প্রকার যোগাযোগের নেটওয়ার্ক-সমৃদ্ধ মিরপুর, কাজি পাড়ায় অবস্থিত। এখানে রয়েছে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ার সার্বিক সুযোগ। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের জন্য এখানে রয়েছে পরিচ্ছন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেটসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা। ডিবেটিং, উপস্থিত বক্তৃতা, স্কাউটিং, ইনডোর গেমস ও আউটডোর কার্যক্রম থাকছে যুগ তথা চাহিদানুযায়ী। সর্বোপরি রাজনীতি ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল একটি অনন্য সাধারণ ক্যাম্পাসের নিশ্চয়তাসহ উন্নত ও যুগোপযোগী শিক্ষাক্ষেত্রের একটি গর্বিত ও ব্যতিক্রমী আয়োজন এই কলেজ। বোর্ড পরীক্ষায় এদের রয়েছে শত ভাগ পাসের রেকর্ড।
কলেজটির অধ্যক্ষ ও সদস্য সচিব প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী প্রসঙ্গত বলেন, ‘আমরা ফ্রি পড়ানো কিংবা বিভিন্ন পুরস্কারের মতো সব অফার দিয়ে কয়েকজন মেধাবী শিক্ষার্থী ভর্তি নিয়ে শত ভাগ পাসের কৃতিত্ব নিতে ব্যতিব্যস্ত নই। আমরা বোর্ডের নির্দেশিকা মতে ভর্তি হতে পারবে এমন সকল শিক্ষার্থীদেরই ভর্তি নিয়ে তাদেরকে উপযুক্ত নার্সিংয়ের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আর মেধাবীরা আমাদের আঙ্গিনায় যদি আসে, তাদেরকেও মেধাভিত্তিক শিক্ষায় পারদর্শী করে গড়ে তুলব সর্বোচ্চ সুযোগ-সুবিধা তথা চর্চার মধ্য দিয়ে, এটাই আমাদের অঙ্গীকার। নতুন গড়ে ওঠা কিছু প্রতিষ্ঠানকে নানাবিধ উপায়ে শিক্ষার্থী সংগ্রহ করতে দেখা যায়। যা নীতিগতভাবে ঠিক নয়। নতুন কলেজ হিসেবে আমরাও ছাত্র-ছাত্রী সংগ্রহের চেষ্টা করছি, তবে তা স্বাভাবিক উপায়ে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য গুণে।’
মানসম্পন্ন্ন শিক্ষাদানের সকল সুযোগসুবিধাই এখানে বিদ্যমান। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক ইয়ার ক্যালেন্ডার ধরে নির্ধারিত শিডিউল অনুযায়ী ক্লাস-পরীক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রম যথাসময়ে পরিচালনা ও সম্পন্ন্ন করা হয়। বিশেষ করে শ্রেণীকক্ষে শিক্ষক অনুপাতে ছাত্র সংখ্যা রক্ষা করাসহ অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীকে চিহ্নিত করে ক্লাস শেষে পৃথকভাবে পড়ানো এবং ভালো ছাত্র-ছাত্রীদের সাথে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
এখানে উল্লেখযোগ্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে, ক্লাসে শিক্ষক অনুপাতে স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক নিবিড় তত্ত্বাবধানে শিক্ষাদান, ইন্টারনেট সংযোজিত কম্পিউটার ল্যাব, সুসজ্জিত বৃহত্তম কলেজ ক্যাম্পাস ও লাইব্রেরি, আছে ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব এবং স্বল্প খরচের উন্নত হোস্টেল সুবিধা। এ ছাড়াও কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিধায় ইন্টার পাসের পর তাদের শিক্ষার্থীরা সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে বিশেষ সুযোগ দেওয়া হয়। একই সাথে মেধাবীদের জন্য রয়েছে আর্থিক ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা। প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :৬১৯ কাজি পাড়া, মিরপুর, ঢাকা। ফোন :৯০০৫৮০৮, ০১৬১২২২২০০১-০০২। বৃহত্তর মিরপুরে এদের ক্যাম্পাসটিকে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধার সমন্বয়ে পরিচ্ছন্ন শিক্ষানুকূল পরিবেশে গড়ে তোলা হয়েছে। এখানে একাডেমিক শিক্ষাদানের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক শিক্ষাদানসহ ক্যারিয়ার সচেতন করে গড়ে তুলতে বিশেষ পরামর্শ দেওয়া হয়।
মেধা বিকাশের ক্ষেত্রে সহশিক্ষামূলক কার্যক্রমের যেমন বিকল্প নেই, তেমনি আত্মনির্ভরশীলতা সৃষ্টির জন্য খেলা-ধুলারও বিকল্প নেই। তাই এই কলেজে সহশিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা রয়েছে ইনডোর-আউটডোর। যেখানে বিভিন্ন গ্রুপে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক।