ভারতে ৫৯ আসনে ভোটগ্রহণ চলছে

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে সাত রাজ্যের ৫৯ আসনে আজ রবিবার ভোটগ্রহণ চলছে। এই ধাপে উত্তর প্রদেশের ১৪, হরিয়ানার ১০, পশ্চিমবঙ্গ, বিহার ও মধ্যপ্রদেশের ৮টি করে, দিল্লির ৭টি ও ঝাড়খণ্ডের ৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এবারের ধাপে ভোট দেবেন প্রায় ১০ কোটি ১৭ লাখ ভোটার। এই ধাপের ভোটে ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাধা মোহন সিং, হর্ষবর্ধন, নরেন্দ্র সিং তমার, কৃষাণ পল গুরজার ও রাও ইন্দ্রজিত্ সিংয়ের। 

এ ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। 

পশ্চিমবঙ্গে পাঁচ জেলার আটটি আসনেও শুরু হয়েছে ভোট। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়োজিত করা হয়েছে ১৪২টি কুইক রেসপন্স টিম।  

আরো পড়ুন: চীন ও পাকিস্তানের ওপর আরো হামলা হবে’ 

সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শেষ ধাপের ভোট হবে আগামী ১৯ মে। ভোট গণনা হবে ২৩ মে।

ইত্তেফাক/এসআর