বিআইজেএফ এবং বাক্য’র মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)-এর নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সদস্যদের সাথে রাজধানীর একটি রেস্টুরেন্টে সম্প্রতি ‘প্রেজেন্ট স্টেট অব কনটাক্ট সেন্টার অ্যান্ড বিপিও ইন্ড্রাস্ট্রি:অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিলো আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান ও বিআইজেএফ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাক্য প্রেসিডেন্ট আহমাদুল হক। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ও প্রসারে আইসিটি সাংবাদিকদের কথা উল্লেখ করে কলসেন্টার ও বিপিও শিল্পের প্রসারে বিআইজেএফ-এর সহযোগিতা কামনা করা হয়।