ইন্টেল-গিগাবাইট ডিলার নাইট অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ১৮:২৭
সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টেল- গিগাবাইট ডিলার নাইট। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসর এবং গিগাবাইটের এইট (৮) সিরিজের মাদারবোর্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) খাজা মোহাম্মদ আনাস খান, স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানজিন শেখ জুঁই, সহকারী মহাব্যবস্থাপক এসএম জাকিউর রহমান এবং ইন্টেল বাংলাদেশের চ্যানেল অ্যাকাউন্ট ম্যানেজার একেএম মুক্তাদির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন পণ্যসমূহ উন্মোচনের পাশাপাশি অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিসের কাছ থেকে ইন্টেল পণ্য ক্রয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে সবাইকে বিস্তারিত তথ্য জানানো হয়।