মহেশপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে  নোয়ানীপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আশিক (১৯) উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।

আরও পড়ুন: মির্জাপুরে সেবিকা দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন পালন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস.আই আলিমুজ্জামান, এস.আই সিরাজ ও এস.আই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আশিককে ২ কেজি গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।  

ইত্তেফাক/এমআরএম