২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ১৯:৫১
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ:১x৪০ = ৪০
১) নিচের কোনটি জীবনযাত্রার মান নির্ধারক নয়?
(ক) খাদ্য (খ) বস্ত্র (গ) মর্যাদা (ঘ) চিকিত্সা
২) দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
৩। কোনটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার অন্যতম উপায় নয়?
(ক) শিক্ষা (খ) প্রশিক্ষণ
(গ) চিত্তবিনোদন (ঘ) মানবসম্পদ রপ্তানি
৪) বাংলাদেশে প্রতিবছর কত লাখ মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
(ক) ২ লাখ (খ) ৩ লাখ(গ) ৪ লাখ(ঘ) ৫ লাখ
৫) কোন সংস্থার তথ্যমতে বাংলাদেশের প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন?
(ক) ইউনিসেফ (খ) ইউনেস্কো
(গ) জাতিসংঘ (ঘ) কমনওয়েলথ
৬) জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় কত জন মানুষ গৃহহীন?
(ক) ১০ লাখ(খ)১২ লাখ (গ)৯ লাখ (ঘ) ১৩ লাখ
৭) অর্থনৈতিক উন্নয়নের তৃতীয় উপাদান কোনটি?
(ক) জনসম্পদ (খ) মূলধন
(গ) প্রাকৃতিক সম্পদ (ঘ) শিক্ষা
৮) আমাদের দেশে কতজনের জন্য একজন চিকিত্সক রয়েছেন?
(ক) ৪০১৩ (খ) ৪০২৩ (গ) ৪০৩৩ (ঘ) ৪০৪৩
৯) নারী উন্নয়নের জন্য কী দরকার?
(ক) নারীর ভোটের অধিকার প্রদান
(খ) নারীদের দৃঢ় মনোবল
(গ) নারী শিক্ষার প্রসার (ঘ) চাকরিতে নারীর অধিকার প্রদান
১০) অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ ১১) কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও প্রতিবছর খাদ্য ঘাটতি দেখা দেয় কেন?
(ক) জনসম্পদ রপ্তানি করার জন্য
(খ) অতিরিক্ত জনসংখ্যার জন্য
(গ) ধান কম হওয়ার জন্য
(ঘ) জনসম্পদ আমদানি করার জন্য
১২) কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যেতে পারে?
(ক) ২০২০ (খ) ২০৩০ (গ) ২০৪০ (ঘ) ২০৫০
১৩) শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
(ক) বন্যা (খ) খরা (গ) নদীভাঙন (ঘ) ভূমিকম্প
১৪) প্রতিবছর কত হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়?
(ক) ৭০০০(খ) ৮০০০ (গ) ৯০০০ (ঘ) ১০০০০
১৫) ‘সিডর’ কী?
(ক) একটি ড্রোন (খ) একটি বন্যা
(গ) একটি বোমা (ঘ) একটি ঘূর্ণিঝড়
১৬) বাংলাদেশের কোন অঞ্চলে বেশি দুর্যোগ দেখা যায়?
(ক) টাঙ্গাইল (খ) রংপুর(গ) যশোর(ঘ) বরিশাল
১৭) কোনটি নদী ভাঙনের প্রাকৃতিক কারণ-
(ক) নদী খনন (খ) বালু উত্তোলন
(গ) নদী তীরবর্তী গাছপালা কাটা (ঘ) জোয়ার ভাটা
১৮) বিভিন্ন কারণে নদীগুলোর কী ভেঙে যায়?
(ক) পাড় (খ) তীর (গ) বাঁধ (ঘ) রাস্তা
১৯) প্রস্তুতি কতভাবে নেওয়া যায়?
(ক) ৪ (খ) ৩ (গ) ৫ (ঘ) ৭
২০) সাধারণত কত বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?
(ক) ১০ বছরের (খ) ২০ বছরের
(গ) ৩০ বছরের (ঘ) ৪০ বছরের
২১) বাংলাদেশের শতকরা কতভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
(ক) ৩৪ ভাগ (খ) ৪৪ (গ) ৫৪ (ঘ) ৬৪ ভাগ
২২) জলবায়ুর পরিবর্তন হয় কেন?
(ক) শোষণ-বিকিরণ বাধাপ্রাপ্ত না হওয়ার জন্য (খ) শোষণ-বিকিরণ বাধাপ্রাপ্ত হয় বলে
(গ) মাটির লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে (ঘ) তাপমাত্রা বৃদ্ধির জন্য
২৩) ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ কী?
(ক) জলবায়ু পরিবর্তন (খ) বরফ গলার ফলে
(গ) অতিবৃষ্টির ফলে (ঘ) ঘূর্ণিঝড়ের কারণে
২৪) উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ হলো-
(ক) ভূমিকম্প (খ) খরা (গ) বন্যা (ঘ) নদী ভাঙন
২৫) মানবাধিকার কী?
(ক) নিম্নবিত্তদের অধিকার
(খ) মানুষ হিসেবে অধিকার
(গ) শিশুদের অধিকার(ঘ) ধনীদের অধিকার
২৬) জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
(ক) ১৯৪০(খ) ১৯৪৫(গ) ১৯৪৮(ঘ) ১৯৫০
২৭) কোনটি মানবাধিকারের উদাহরণ?
(ক) নির্যাতন করা (খ) আটক রাখা
(গ) শিশু পাচার (ঘ) মত প্রকাশের স্বাধীনতা
২৮) মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
(ক) পরিবার ও রাষ্ট্র (খ) পরিবার ও সমাজ
(গ) রাষ্ট্র ও সমাজ (ঘ) পরিবার, সমাজ ও রাষ্ট্র
২৯) কোন সংস্থা মানবাধিকারকে স্বীকৃতি দিয়েছে?
(ক) জাতিসংঘ (খ) ইউনিসেফ
(গ) ইউনেস্কো (ঘ) ওআইসি
৩০) কত তারিখে মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়?
(ক) ৫ ডিসেম্বর (খ) ৭ ডিসেম্বর
(গ) ১০ ডিসেম্বর (ঘ) ১২ ডিসেম্বর
৩১) আমাদের সমাজে অনেক ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কী করা হয়?
(ক) মিল (খ) অমিল (গ) সমতা (ঘ) বৈষম্য
৩২) মানবাধিকারগুলো কীভাবে মানুষের জীবনকে গড়ে তুলতে সাহায্য করে?
(ক) পরিকল্পিতভাবে (খ) স্বচ্ছলভাবে
(গ) ভালোভাবে (ঘ) সচেতনভাবে
৩৩) মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে তোমার অংশগ্রহণ করা কী?
(ক) নাগরিক হিসেবে দায়িত্ব(খ) পারিবারিক কাজ
(গ) প্রতিদিনের কাজ (ঘ) ঐচ্ছিক কাজ
৩৪) বিচার পাওয়ার অধিকারকে তুমি কোন ধরণের অধিকার হিসেবে গণ্য করবে?
(ক) মৌলিক অধিকার (খ) মানবাধিকার
(গ) সামাজিক অধিকার (ঘ) অর্থনৈতিক অধিকার
৩৫) কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
(ক) নিয়ম মানা (খ) সম্পদ সংরক্ষণ
(গ) সহযোগিতা (ঘ) অন্যের ক্ষতি করা
৩৬) আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
(ক) ১৮ (খ) ২০ (গ) ২২ বছর (ঘ) ২৪
৩৭) রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
(ক) জেব্রাক্রসিং ব্যবহার করা
(খ) ওভারব্রিজ ব্যবহার
(গ) ফুটপাথ ব্যবহার করা
(ঘ) রাস্তার মাঝ দিয়ে হাঁটা
৩৮) নিয়মিত কোনটি নাগরিককে প্রদান করতে হয়?
(ক) ঋণ (খ) সুদ (গ) কর (ঘ) ভাতা
৩৯) কত দিন পর রকিবকে পুলিশ উদ্ধার করে?
(ক) ৮ দিন(খ) ১০ দিন(গ) ১২ দিন(ঘ) ১৪ দিন
৪০) রকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করা হয়?
(ক) ৬ লক্ষ(খ) ৮ লক্ষ(গ) ১০ লক্ষ(ঘ) ১৪ লক্ষ
মডেলের পরবর্তী অংশ আগামীকাল