মৌলভীবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও এক সিএনজি যাত্রী। 

পুলিশ সূত্র জানায়, রবিবার দুপুর দেড়টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর নামক স্থানে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা মমতাজ বেগম নামের এক নারী যাত্রী নিহত হন।

আহতরা হলেন, সিএনজি চালক আমিন মিয়া ও অটোরিকশার যাত্রী ফয়ছল মিয়া। নিহত ও আহত সবাই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিহতদের অধিকাংশই বাংলাদেশি

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মৌলভীবাজার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নাফিজ সাদিক এ তথ্য নিশ্চিত করেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

ইত্তেফাক/কেকে