শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মমতাজ ওয়াহেদ (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। মমতাজ ওয়াহেদ উপজেলা সদরে সরকারি শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদের সহধর্মিনী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলা থেকে মোটর সাইকেলযোগে শ্যামনগরের বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে দুদলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিবার বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
তার মুত্যুতে এলাকায় ছাত্র/শিক্ষক ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ রাণীশংকৈলে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। তবে নিহতের ছেলে ও মেয়ে আমরিকা ও ইটালি  থেকে আসার পর জানাজা হবে বলে জানিয়েছে।

ইত্তেফাক/নূহু