রাণীশংকৈলে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

আপডেট : ১২ মে ২০১৯, ১৭:০৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম সূচিত্রা রাণী (১৯)। সে উপজেলার পূর্ব বাচোর গ্রামের পবিত্র কুমারের স্ত্রী।

গৃহবধূর শ্বশুরবাড়ি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ির শোবার ঘরের পাটাতনের বাঁশের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সূচিত্রা।

তবে এ ব্যাপারে সূচিত্রা রাণীর বাবা-মায়ের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ধর্ষক সুমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাণীশংকৈল থানা পুলিশের এসআই আহসান হাবিব জানিয়েছেন এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

ওসি (তদন্ত) খায়রুল আলম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু