ঝালকাঠির কাঠালিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার আমুয়া বন্দর মত্স্য আড়তে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকালে আড়াই মণ (২০০ কেজি) জাটকা ইলিশ আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। পরে আটককৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ক্ষেত্র সহকারী মো. কাওসার আহমেদ।