আইটি চেইন শপ ‘ডিজিটাল মল’-এর যাত্রা শুরু

সম্প্রতি রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে যাত্রা শুরু করেছে দেশের প্রথম আইটি চেইন শপ ‘ডিজিটাল মল’। মাল্টিপ্ল্যান সেন্টারে এই শাখার উদ্বোধন করেন ডিজিটাল মল-এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল মল-এর হেড অব অপারেশন্স এএসএম শওকত মিল্লাত এবং মাল্টিপ্ল্যান সেন্টরের ব্যবসায়ীবৃন্দ। উদ্বোধনকালে শওকত মিল্লাত বলেন, ‘খুব শীঘ্রই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের এই চেইন ব্র্যান্ডশপের কার্যক্রম প্রসারিত করব। যারা নির্ভাবনায় ও ঝামেলামুক্ত থেকে গুণগত মানের এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডের আইটি পণ্য কিনতে চান, তাদের জন্যই আমরা আমাদের এই ব্র্যান্ডশপ চালু করেছি।’