সিলেটে নরটন বেস্ট সেলার পুরস্কৃত

নরটন অ্যান্টিভাইরাস বিক্রি করে ৪০ ইঞ্চি রঙিন টেলিভিশন পেলেন সিলেটের অ্যাপটেক কম্পিউটার ইনস্টিটিউটের স্বত্বাধিকারী পার্থ চৌধুরী। গত প্রান্তিকে নরটন ‘বেস্ট সেলার’ হাওয়ায় কম্পিউটার সোর্সের পক্ষ থেকে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি সিলেট কুমরা পাড়ায় কম্পিউটার সোর্সের সিলেট শাখা অফিসে পার্থ চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখা সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে কম্পিউটার সোর্সের সিলেট শাখা ব্যবস্থাপক ইসতিয়াক উদ্দীন আহমদ ও তার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।