আজ ২৮ নভেম্বর, ১৯৭১ সালের আজকের এই দিনে তালা উপজেলার মাগুরায় সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনজন। এরা হলেন— আব্দুল আজিজ, ডা. আবু বক্কর ও সুশীল সরকার।
এদিকে বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধে আলোচিত ঘটনাবলী ও ইতিহাস সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তালার মাগুরার তিন শহীদ মুক্তিযোদ্ধার শাহাদাত বরণের ইতিহাস কিংবা তাদের কবর সংরক্ষণে দীর্ঘ ৪৭ বছরেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মাগুরার তিন শহীদের কবর সু-সজ্জিতকরণ ও সংরক্ষণসহ এ ঐতিহাসিক ঘটনাটি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আমলে নেয়ার জোর দাবি জানিয়েছেন তালা উপজেলাবাসী।