হাজীগঞ্জে আইএসপিএবি’র সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

গত ২৯ ও ৩০ জুন হাজীগঞ্জ মডেল কলেজের সম্মেলন কেন্দ্রে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী ‘অ্যাওয়ার্নেস ও ট্রেনিং প্রোগ্রাম’। এতে বিভিন্ন স্কুল ও কলেজের ১৫০ জন শিক্ষক ও ৯শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অ্যাওয়ার্নেস ও ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। এ সময় বক্তব্য রাখেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। এই কর্মসূচীতে প্রশিক্ষণ প্রদান করেন মোস্তাফা জব্বার, বিজয় ডিজিটালের সিইও জেসমিন আক্তার জুঁই, শফিউল আলম ও আখতারুজ্জামান মঞ্জু। ২ দিনব্যাপী এই আয়োজনে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার, ইমেইল, আউটসোর্সিং ও অনলাইনে বিনোদন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।