টটেনহামেই যাচ্ছেন পওলিনহো
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:০৯
ব্রাজিলিয়ান মিডফিল্ডার পওলিনহোকে দলে নেয়ার লড়াইয়ে জিতলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার। ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের দল করিন্থিয়াস থেকে ১৭.১ মিলিয়ন ডলারের বিনিময়ে টটেনহ্যামে আসছেন এই তারকা। সংবাদ সম্মেলনে এসে আবেগী পওলিনহো বলেন, ‘এই মুহূর্তে আমি কোন কিছু বলার মতো অবস্থাতে নেই। করিন্থিয়াসে আমি অসাধারণ তিনটি বছর কাটিয়েছি। আজকে আমি করিন্থিয়াসকে তাই বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই। ক্লাবটি সব সময়ই আমার হূদয়ে দাগ কেটে থাকবে।’ দুদিন আগে ব্রাজিল দলের হয়ে ফিফা কনফেডারেশন্স কাপ জয় করেন ২৪ বছর বয়সী পওলিনহো। করিন্থিয়াস ক্লাবের সভাপতি রবার্তো ডি আনদ্র্যাদো বলেন, ‘ক্লাবকে পওলিনহো যা দিয়েছে তার জন্য আমি ক্লাবের পক্ষ থেকে তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই।’