২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:২০

মরক্কোর তারকা ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই ২৭ বছর বয়সী এই ফুটবলার।

দিয়াজের সঙ্গে রিয়ালের আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন তিনি। 

সম্প্রতি চুক্তি নবায়ন করা রিয়ালের খেলোয়াড়দের মধ্যে দিয়াজ তৃতীয়। তার আগে তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের ও ফরাসি মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি।  

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে চারটি অ্যাসিস্ট করেছেন দিয়াজ। যদিও শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে।

জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করেছেন দিয়াজ। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তবে তার দল মরক্কো শেষ পর্যন্ত রানার্সআপ হয়।    

ইত্তেফাক/জেডএইচ