জুরিখে বাংলাদেশ বংশোদ্ভূত দলের সাফল্য
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৩, ২১:৫৫
সুইজারল্যান্ডের জুরিখ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত লেয়া আকনের ফুটবল দল নাইক গত বছরের ন্যায় এ বছরও চ্যাম্পিয়ন হয়েছে। নাইক নামের তার এই দল আবারও দেশকে এই সম্মান এনে দিয়েছেন।
গত ২৯ জুন জুরিখের বূলাখে কিশোরী ফুটবল লীগের ফাইনাল খেলায় নাইক দল নুতগেট দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লাভ করে। এই ফুটবল টুর্নামেন্টে ১৮টি দল অংশগ্রহণ করে।
বিজয়ী দলের অধিনায়ক লেয়া আকন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মেয়ে। তার বাবা আকন আজাদ সুইজারল্যান্ড প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন পিএসবিএস-এর চেয়ারম্যান।