পাইকগাছায় ইয়াবাসহ আটক ব্যক্তির দণ্ড

সোমবার পাইকগাছায় ১৩ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে বিল্লাল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই কেএমএ হানিফ ও এএসআই শাহীন পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লস্কর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে লস্কর গ্রামের হামিদ গোলদারের ছেলে বিল্লাল হোসেনকে ওই ইয়াবাসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না ওই দণ্ড দেন।