নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর থেকে উপজেলার থুল্লাকান্দি গ্রাম ও নূরজাহানপুর গ্রামের দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে দফায় দফায় গুলি বিনিময়, ইট-পাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে দু পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর আহত রিফাত মিয়া (১৮), মো. হাবিবুর রহমান (২২), শাহজালাল মিয়া (৩০), খায়রুল (২২), জুয়েল মিয়া (২৫), মাহাবুব (১৮), হৃদয় মিয়া (২০), সাগর মিয়া(২৫), শাহজালাল (২৮), রহমত উল্লাহ (২০), মো. তুশার মিয়া (২৭), সজল (১৯) এবং সুজনেক (১৮) নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত রিফাত মিয়া (১৮), মো. হাবিবুর রহমানকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।

আরও পড়ুনঃ রংপুরে নারী অটো ছিনতাইকারী আটক

খরব পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাকা গুলি ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নবীনগর থানা ওসি রণজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

ইত্তেফাক/নূহু