নেইমার ১ : মেসি ০
প্রকাশ : ০৩ জুলাই ২০১৩, ২১:৫৯
সামান্য একটা প্রদর্শনী ম্যাচ; কিন্তু তাতেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে হারিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার দস স্যান্তোস। ৪৫ গজ দূর থেকে নেয়া লব থেকে দর্শনীয় এক গোল করলেন। গোল করলেও ক্লাব সতীর্থ মেসির দলকে পরাজিত করতে পারেননি। নেইমারকে হারতে হয়েছে ৮-৫ গোলে। পেরুর রাজধানী লিমায় এক প্রদর্শনী ম্যাচে গত মঙ্গলবার মুখোমুখি হয়েছিল মেসি একাদশ আর নেইমার ও অবশিষ্ট বিশ্ব একাদশ। দু’দলে ভাগ হয়ে খেলেছেন ড্যানি অ্যালভেজ, এজেকুয়েল ল্যাভেজ্জি, জ্যাভিয়ের ম্যাচেরানো, ডিয়েগো লুগানো, এরিক আবিদালরা। ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেয়ার পর এই মুখোমুখি চারবারের বর্ষসেরা খেলোয়াড় মেসির মুখোমুখি হলেন সময়ের অন্যতম প্রতিভাবান ফুটবলার লিওনেল মেসি। প্রদর্শনী ম্যাচটি থেকে প্রাপ্ত আয় দুস্থ শিশুদের কল্যাণে ব্যয় করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।