রাজৈরে পিঠা উত্সব!

এসো মিলি নবান্নের উত্সবে এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় রাজৈর উপজেলায় পিঠা উত্সব অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপজেলার আসমত আলী খান অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পিঠা উত্সবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শামিম নেওয়াজ মুন্সী, প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।