ইউডাতে বায়োইনফরমেটিক্স কর্মশালা

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মলিকুলার মেডিসিন অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিভাগের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বায়োইনফরমেটিক্স বিষয়ক কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ দুইটির শিক্ষার্থী এবং এর সাথে দেশের অন্যান্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গবেষকদের বায়োইনফরমেটিক্সে দক্ষতা বৃদ্ধিই এই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এমিরিটাস ড. এমাজউদ্দিন আহমেদ, প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রহমতুল্লাহ এবং বিভাগ দুইটির প্রধান অধ্যাপক ড. রওনক জাহান। কর্মশালার বিষয়বস্তু ছিল বিভিন্ন প্রোগ্রামিং ও সফটওয়্যারের ব্যবহার প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো। ভবিষ্যতে এমন আরও কর্মশালা বিভাগ দুইটি আয়োজন করবে বলে জানিয়েছে।