‘নিরাপদ প্রযুক্তি জীবন’ শীর্ষক ব্লগ প্রতিযোগিতার উদ্বোধন

কম্পিউটার ও প্রযুক্তিবিষয়ক অনলাইন নিউজপোর্টাল টেকজুম২৪ ডটকম এবং এভিজি ইন্টারনেট সিকিউরিটি যৌথভাবে আয়োজন করেছে ‘নিরাপদ প্রযুক্তি জীবন’ শীর্ষক ব্লগ প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমান উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক ফয়জুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি মোহাম্মাদ কাওছার উদ্দীন। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়, এ প্রতিযোগিতায় প্রযুক্তি পণ্য ও অনলাইন নিরাপত্তার বিভিন্ন বিষয়ে ফিচার, প্রবন্ধ, পরামর্শ, টিউটোরিয়াল, গবেষণা প্রতিবেদন প্রভৃতি লেখা যাবে। প্রতিযোগিতা চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন blog.techzoom24.com।