ফুজিত্সু ইউএইচ ৫৭২ লাইফবুক
প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ১৯:২৬
ফুজিত্সু’র তৃতীয় প্রজন্মের ইউএইচ ৫৭২ মডেলের লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এর ডিসপ্লের আকার ১৩.৩”। রয়েছে ১.৭ থেকে ২.৬ গিগাহার্জ ইন্টেল তৃতীয় প্রজন্মের কোরআই৫ প্রসেসর, ৪০০০ এইচডি গ্রাফিক্স, ৪জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, ৩২জিবি আইএসএসডি স্টোরেজ। দেড় কেজি ওজনের লাইফবুকটি ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ৯৩,৫০০ টাকা মূল্যের এই লাইফবুকে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।