জেলা ফুটবলের খবর

গতকাল বিকালে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রাইম ব্যাংক পাবনা জেলা ফুটবল লীগে ঈশ্বরদীর পিজিসিবি শ্রমিক কর্মচারী চিত্ত বিনোদন ক্লাব ৩-০ গোলে টিন এজার ফুটবল একাডেমীকে হারিয়েছে। রিয়াদ ২, বেঞ্জামিন ১ গোল করেন। দ্বিতীয় খেলায় পাওয়ার গ্রিড লিঃ অব বাংলাদেশ ২-০ গোলে চিকনাই ফুটবল একাদশকে হারায়। রুবেল ও সজিব গোল করেন। ফেনীতে প্রাইম ব্যাংক ১ম বিভাগ ফুটবল লীগে গতকাল লিভারপুল ক্লাব ১-০ গোলে এস রহমান স্মৃতি সংসদকে হারায়।