শিক্ষা সংবাদ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এইচ.এস.বি.সি আয়োজিত তিন দিন ব্যাপি আর.ডি.এস. জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৩ শেষ হচ্ছে আজ। এ উপলক্ষে সন্ধা সাড়ে ছয়টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রণালয়ের সদস্য জনাব হেদায়েতুল্লাহ আল মামুন। উল্লেখ্য “জয় আমাদের হবেই” এই স্লোগান নিয়ে গত ০৪ জুলাই শুরু হয়েছিল তিন দিন ব্যাপি এইচ. এস. বি. সি.-আর. ডি. এস. ৪র্থ জাতীয় বিতর্ক উত্সব। অনুষ্ঠানটির উদ্বোধন করেন এইচ. এস. বি. সি.-এর ব্যবস্থাপক জনাব আব্দুল্লাহ আল জুবায়ের এবং সভাপতত্বি করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ মোসলেহ্ উদ্দিন ভূঁঞা। এই বিতর্ক উত্সবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলার প্রায় শতাধিক তার্কিক দল অংশগ্রহণ করে। ইংরেজি school শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান কৌশল Of + adjective + Noun এই structure-এর মাধ্যমে অসংখ্য গুরুত্বপূর্ণ শব্দ তৈরি করা যায়। যেমন:- 1. Of + great + value = খুব মূল্যের অর্থাত্ খুবই মূল্যবান। Example : Time is of great value. 2. of + great + use = খুব ব্যবহারের বা, খুব ব্যবহারযোগ্য বা গুরুত্বপূর্ণ। This book is of great use to the researchers. 3. Of great help = (খুবই দরকারী) The book is of great help to the students. 4. A man of letters = জ্ঞানের মানুষ অর্থাত্ অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। Dr. Md. Shahidullah was a man of letters. 5. A man of words = এক কথার মানুষ, ওয়াদারক্ষাকারী ব্যক্তি। Mr. Awal is a man of words. 6. Of short life = ক্ষণস্থায়ী জিনিস। The things of short life are perishable soon. 7. Man of the world = পৃথিবীর মানুষ, অর্থাত্, পার্থিব চিন্তাকারী ব্যক্তি। Men of the world are always selfish. 8. Of great virtue = খুব ধার্মিক ব্যক্তি। Men of great virtue are the light of religion. 9. Of good time = ভাল সময়ের, অর্থাত্ সময়নিষ্ঠ ব্যক্তি। Men of good time always performs the best for the world. 10. Of great knowledge = জ্ঞানের মানুষ। Men of great knowledge are given great value throught the world. 11. Of bad time = খারাপ সময়ের। Friends of bad time are real friends. 12. Of fixed price = নির্দিষ্ট মূল্যের। These are things of the fixed price. 13. Of little wit = কম বুদ্ধির। Boys of little wit can not do well in their life.