ক্যামেরুন নিষিদ্ধ
প্রকাশ : ০৫ জুলাই ২০১৩, ২২:২০
ফুটবলের সঙ্গে দেশের রাজনীতি যোগ হওয়ায় আন্তর্জাতিক মঞ্চে ক্যামেরুনকে নিষিদ্ধ করেছে ফিফা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানায়, ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ থাকার তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যামেরুন এফএ নিষিদ্ধ হলো। ফিফার নিষেধাজ্ঞার কারণে আঞ্চলিক, মহাদেশীয় বা আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারবে না ক্যামেরুন।