আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টন শুরু

আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল শুক্রবার থেকে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে। এতে ২০ জেলার ৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রথম দিনের খেলায় মহিলা এককে বাগেরহাটের ক্যামেলিয়া ইসলাম ২-১ সেটে ভোলার শিরিন আক্তারকে, মানিকগঞ্জের ইয়াসমিন ২-০ সেটে নারায়ণগঞ্জের কানিজ ফাতেমাকে, রাজবাড়ীর রুপালি আক্তার ২-১ সেটে কুষ্টিয়ার নাইম সুলতানা নুপুরকে, নওগাঁর স্বর্ণা সিদ্দিকা ২-০ সেটে মানিকগঞ্জের তাহমিনা আক্তারকে, ঝিনাইদহের রানী খাতুন ২-১ সেটে নারায়ণগঞ্জের তাজফিয়া জামানকে, রংপুরের রোজিনা খাতুন ২-০ সেটে নেত্রকোনার শাফিউন্নাহার এনিকে, সিরাজগঞ্জের অন্তরা খাতুন ২-০ সেটে ময়মনসিংহের মালেকা বেগমকে, মেহেরপুরের রুকাইয়া জান্নাতি ২-০ সেটে পটুয়াখালীর মহুয়াকে, সিরাজগঞ্জের আলপনা খাতুন ২-১ সেটে ময়মনসিংহের শুভ্র শর্মাকে, মানিকগঞ্জের ইয়াসমিন আক্তার ২-০ সেটে ঝিনাইদহের মৌসুমী আক্তার রীমাকে, নেত্রকোনার আফসানা আক্তার ৩-১ সেটে রংপুরের রাহিমাকে, চুয়াডাঙ্গার হাফিজা খাতুন ২-০ সেটে নওগাঁর আতিয়া আক্তারকে এবং লালমনিরহাটের ফয়জুন নেছা ২-০ সেটে মেহেরপুরের সাবরিনা আক্তারকে হারান। প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হলো ঢাকা, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, নেত্রকোনা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, মেহেরপুর, রংপুর, লালমনিরহাট, চট্টগ্রাম, পাবনা, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা। যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী হামিদা বেগম, সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা এবং ব্যাডমিন্টন সাব কমিটির আহবায়ক সৈয়দা মরিয়ম তারেক।