জাতীয় দলের প্রশিক্ষণ অব্যাহত
অনুশীলন ম্যাচে জয়ী নীল দল
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২২:১৩
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় ফুটবল দলের অনুশীলন অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে গতকাল জাতীয় দলের কোচ লুডভিক ডি ক্রুইফ খেলোয়াড়দের দু’দলে ভাগ করে প্রীতি ম্যাচ খেলান যাতে ওয়াহেদের অন্তিম মুহূর্তে দেয়া গোলে বাফুফে নীল দল ১-০ ব্যবধানে বাফুফে সবুজ দলকে হারায়।
কোচ ক্রুইফ খেলাটির পর বলেন, ‘আমি ছেলেদেরকে একটু পরখ করেছি। ৩২ জন খেলোয়াড়কে দু’টি ভাগে ভাগ করে একটি অনুশীলন ম্যাচের আয়োজন করি। এটি আমার খেলোয়াড় নির্বাচন করতে সহায়ক হবে।’ সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ ফুটবল টুর্নামেন্টটির জন্য বর্তমানে পুরোদমে অনুশীলন করছে জাতীয় দলের প্রাথমিক তালিকায় ডাক পাওয়া খেলোয়াড়রা। গত শুক্রবার ভোরে ঢাকায় এসে দলটির অনুশীলনের দায়িত্ব নেন ডাচ এই কোচ।