আম্পায়ার্স হকির ফাইনাল আজ
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২২:১৪
আতাউল হক মল্লিক ও আব্দুল মালেক চুন্নু দল ওয়ালটন এলইডি টেলিভিশন আম্পায়ার্স ফাইভ এ সাইড হকি প্রতিযোগিতার ফাইনালে আজ পরস্পরের মোকাবেলা করবে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে খেলাটি।
গতকাল শনিবার প্রথম সেমিফাইনালে আতাউল হক মল্লিক দল ১১-৫ গোলে সাবের আলী দলকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে আব্দুল মালেক চুন্নু দল নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে মাহমুদ দলের সঙ্গে। পরে চ্যালেঞ্জের মাধ্যমে আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ দল ৩-২ গোলে জিতে ফাইনালে উঠে।