৫ জন ভিনদেশি : অ্যানিমেটর

ম্যা ট আমেরিকার বিখ্যাত অ্যানিমেশন আর্টিস্ট। সেই সাথে তিনি একজন বড় মাপের স্ক্রিন রাইটার ও প্রডিউসার। তবে কমিক জগতে তিনি বেশ নামকরা একজন ব্যক্তিত্ব। তার বিখ্যাত কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো—‘কমিক স্ট্রিপ’, ‘লাইফ ইজ হেল’। পরবর্তীতে এ দুটোরই টেলিভিশন সিরিজ করা হয়েছিল। এ ছাড়াও তার অনবদ্য সৃষ্টি, ‘দ্য সিম্পসন ও ফরচুনা’ বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত এটি টিভি সিরিয়ালে কার্টুনের ক্যাটাগরিতে অনেক এগিয়ে। একসময় তিনি ফক্স অ্যানিমেশনের সাথে এই সিরিয়ালটির অন এয়ার দেখানোর পরিকল্পনা করেছিলেন। অর্থাত্, অ্যানিমেশনের লাইভ শো করতে চেয়েছিলেন। কিন্তু ২০০৩ সালে ‘দ্য সিম্পসন ও ফরচুনা’-এর ১৬টি নতুন এপিসোডের ডিভিডি মুভি আনেন। সে গা ল সেগাল কাজ করেন নিউমেরিয়াস কমিকস, স্ক্রিন প্লে, অ্যানিমেশন ও অরিজিনাল গ্রাফিক্স নোভেল নিয়ে। তিনি সুপারহিরো টাইপ কমিক নিয়ে বেশিরভাগ কাজ করেছেন। তার কাজের মধ্যে সবচেয়ে বিখ্যাত এক্স-মেন সিরিজটি। এই সিরিজটি সেই সময়ে উইজার্ড পুরস্কার জিতেছিল। শুধু তাই নয়, তার এই কার্টুন থেকে পরবর্তীতে সিনেমাও করা হয়েছে। এই সিনেমার প্রতিটি সিক্যুয়েল ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। এ ছাড়াও তিনি ভার্টিগো কমিক বুক নিয়ে কাজ করেছেন। সেগুলোর মধ্যে ছিল, ‘স্যান্ডম্যান মিস্টেরি থিয়েটার’, ‘হাউজ অব সিক্রেটস’ ও ‘আমেরিকান ভার্জিন’। এই কাজের বাইরেও তার উল্লেখযোগ্য কাজ হলো ‘ইটস অ্যা বার্ড’। কো হে ন কোহেন টিভি স্ক্রিপ্ট লেখা শুরু করেছিলেন স্কুল পাসের তিন বছর পরেই। ১৯৯২ সালে এই কাজ শুরু করেন তিনি। এরপর সুযোগ পেয়ে যান ফক্স কোম্পানির সাথে কাজ করার। প্রথমে সেখানে তিনি রাইটার হিসেবে যোগদান করেছিলেন কিন্তু পরবর্তীতে শুরু করেন অ্যানিমেশনের কাজ। প্রথমে সিম্পসনের উপর তার লেখা তের পর্বের সিরিজ নিয়ে কাজ শুরু করেছিলেন। পাঁচ বছর পরে কোহেন ও ম্যাট মিলিতভাবে এক্সিকিউটিভ সিরিজ চালানো শুরু করেন। কোহেন সিম্পসনের স্রষ্টা, আর ম্যাট ফরচুনার। তাদের মিলিত প্রযোজনায় ফক্সের জনপ্রিয়তা বেড়ে যায় বহুগুণে। এই সিরিজগুলো নিয়ে তারা অনেক কাজ করেছেন। মা ই কে ল ক্রে ই গ মাইকেল ক্রেইগ জাজ খুব বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক। তবে তিনি কখনও মানুষ নিয়ে কাজ করেননি। তার কাজের কেন্দ্রটিই ছিল কার্টুন-অ্যানিমেশন নিয়ে। তিনি একই সাথে একজন অ্যানিমেটর, পরিচালক, লেখক ও ভয়েজ অ্যাকটর (ছবিতে কণ্ঠস্বর দিয়ে থাকেন যারা)। মাইকেল অ্যানিমেটেড টিভি সিরিজ ‘বিয়াভিস অ্যান্ড বাট হেড’-এর জন্য সবচেয়ে বেশি পরিচিত ও জনপ্রিয়। ১৯৯৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে তার এই অ্যানিমেশন টিভি সিরিজ। এ ছাড়াও তার আরও একটি জনপ্রিয় সৃষ্টি হলো ‘কিং অব দ্য হিল’, ২০১০ সালে শেষ হয়ে যায় সিরিজটি। ‘দ্য গুড ফ্যামিলি’র জন্যও তিনি অ্যানিমেশন জগতে ব্যাপক পরিচিত। ব্রা য়া ন ক নি য় জ কো নির্ভীক সেই মেয়েটির কথা অ্যানিমেশন-প্রেমীদের নিশ্চয় মনে আছে। কোকড়া চুলের সেই মেয়েটি বাবা-মায়ের খুব আদরের। রাজকুমারী হিসেবে সবসময়ই নানা নিয়মকানুনের মধ্যে থাকতে হয় তাকে। কিন্তু সুযোগ পেলেই বেরিয়ে পড়ে ছোট্ট এই মেয়েটি। জঙ্গলে জঙ্গলে ঘুরে নানা অভিজ্ঞতা অর্জন করে। একসময় ছোট্ট এই আদরের মেয়েটিই এগিয়ে আসে পরিবারের বিপদে। এইসব নিয়েই অ্যানিমেশন সিনেমাটির গল্প, যার নাম ‘দ্য ব্রেভ’। সিনেমাটি তৈরিতে অ্যানিমেটর ডেভেলপার হিসেবে কাজ করেছেন ব্রায়ান কনিয়জকো। চলচ্চিত্রটি দারুণ ব্যবসা সফল হয় একই সাথে ব্রায়ানও হয়ে ওঠে একজন তারকা।