প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা ও ইংরেজি প্রস্তুতি

মডেল প্রশ্ন গতকালের পর ৭। উল্লিখিত অনুচ্ছেদের মূলভাব লেখো: ৫ ৮। নিচের শব্দগুলোর অর্থ লেখো: ১x৫ = ৫ রয়্যাল, দক্ষ, বিমর্ষ, যথেষ্ট, কর্তব্য ৯। কোনটি কোন পদ তা লেখ: ৫ শকুন, ক্ষতিকর, সে, খেয়ে, ছাড়া ১০। যথাস্থানে বিরাম চিহ্ন বসাও: ৫ একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এদের চারটি পা কিন্তু পেছনের দু-পা বড়ো আর সামনের দু-পা ছোট ১১। এককথায় প্রকাশ করো: ৫ তুলনা হয় না যার - লোপ পেয়েছে যা - চিহ্ন নেই যার - যা মূল্য দিয়ে পরিমাপ করা যায় না - প্রয়োজন আছে যার - ১২। নিচে দাগ দেওয়া বাক্যগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখো: ৫ ক. ছাত্রদের প্রধান কর্তব্য পড়াশোনা করা। খ. শকুন আমাদের উপকার করে। গ. প্রয়োজনীয় অংশটুকু চিহ্নিত করো ঘ. ছেলেটি সাঁতারে দক্ষ। ঙ. তথ্য হিসেবে সবই সত্য কথা। ১৩। নিচের কবিতাংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও: ১০ গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে ঘুম দেওয়া মুশকিল হর্ণের হাঁকে। শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ছোটদের হইচই ইশকুল মাঠে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন দরজায় বেল বাজে, কান পেতে শোন। ক. কবিতার চরণগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো। খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ ? গ. কবিতাটির কবির নাম কী ? ঘ. কোথায় ছোটদের হইচই হয় ? ঙ. শহরের কোন কোন শব্দ বিরক্তির উদ্রেক করে? ১৪। দুইদিনের ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকটআবেদন পত্র লেখো। অথবা, দুইদিনের অনুপস্থিতির কারণ দেখিয়ে প্রধান শিক্ষকের নিকট ছুটি মঞ্জুরের আবেদন পত্র লেখো। ১৫। প্রদত্ত সংকেত অনুযায়ী যে কোন ১টি বিষয়ে রচনা লেখো: ১০ ক. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন: [ জন্ম ও শিক্ষাজীবন, কর্মজীবন, মুক্তিযুদ্ধে অবদান, উপসংহার। খ. বাংলাদেশের প্রাণিজগত্ : [সূচনা, প্রাণিজগত কী, প্রাণিজগতের ধরণ, প্রাণিজগতের বর্তমান অবস্থা, উপসংহার। গ. একুশে ফেব্রুয়ারি: [ সূচনা, গুরুত্ব, ঐতিহাসিক পটভূমি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশের চেতনা, উপসংহার। ঘ. প্রয় বই: [ ভূমিকা, প্রিয় বইয়ের পরিচিতি, বিষয়বস্তু, কেন ভালো লাগে, উপসংহার। ১৬। মনে করো,তুমি একটি প্রতিষ্ঠানের উচ্চারণ ও আবৃত্তির কর্মশালা করতে আগ্রহী। এজন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো । ৫ শ্রুতি আবৃত্তি সংসদ কর্মশালার আবেদন ফরম আবেদনকারীর নাম : অভিভাবকের নাম : জন্মতারিখ : শিক্ষা প্রতিষ্ঠানের নাম : শ্রেণি : যোগাযোগের ঠিকানা : মোবাইল / টেলিফোন নম্বর : প্রিয় কবি : যে শিফটে অংশগ্রহণে আগ্রহী (টিক চিহ্ন দাও ) সকাল- ০৮:০০ টা থেকে ১০:০০টা বিকাল- ৪:০০টা থেকে ৬:০০টা আবেদনকারীর স্বাক্ষর— অভিভাবকের স্বাক্ষর—।