জেএসসি পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি

প্রাণীজগতের শ্রেণীবিন্যাস জ্ঞানমূলক: ১। কোনটি স্তন্যপায়ী প্রাণী? ক) দোয়েল খ) উট গ) কুমির ঘ) টিকটিক উ.খ ২। কোনটি Mollusca পর্বের প্রাণী? ক) কাঁকড়া খ) জোঁক গ) তারামাছ ঘ) ঝিনুক উ:ঘ ৩। এ পর্যন্ত কত প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে? ক) ৫ লক্ষ খ) ১০ লক্ষ গ) ১৫ লক্ষ ঘ) ২০ লক্ষ উ:গ ৪। অ্যামিবা কোন ধরনের প্রাণী? ক) আণুবীক্ষণিক খ) বহুকোষী গ) স্থলজ ঘ) মরুজ উ:ক ৫। প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জানার একমাত্র উপায় কোনটি? ক) শ্রেণীবিন্যাস খ) রূপভেদ গ) প্রজাতি বিন্যাস ঘ) জাতিবিন্যাস উ:ক ৬। কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন? ক) এরিস্টটল খ) ক্যারোলাস লিনিয়াস গ) থিওফ্রাস্টাস ঘ) ইউক্লিড উ: খ ৭। দ্বিপদী নামকরণে কোন অংশটি অন্তর্ভুক্ত? ক) পর্ব খ) শ্রেণি গ) গণ ঘ) বর্গ উ: গ ৮। প্রাণী জগতের সবচেয়ে বড় প্রজাতি কোনটি? ক) প্রোটোজোয়া খ) পরিফেরা গ) আর্থোপোডা ঘ) কর্ডাটা উ: গ ৯। সামুদ্রিক প্রাণী কোনটি? ক) কুমির খ) হাইড্রা গ) তারামাছ ঘ) ইলিশ উ: গ ১০। হিমোসিল কী? ক) রক্তপূর্ণ দেহগহ্বর খ) বায়ুথলি গ) পৌষ্টিক গহ্বর ঘ) দেহগহ্বর উ: ক ১১। কোন প্রাণীর বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি উ:ক ১২। কোন পর্বের প্রাণীকে স্পঞ্জ বলে? ক) পরিফেরা খ) নিডারিয়া গ) নেমাটোডা ঘ) অ্যানিলিডা উ:ক অনুধাবনমূলকঃ ১৩। কোনটি অন্ত্য পরজীবী? ক) উকুন খ) গোলকৃমি গ) শামুক ঘ) আটুল উ: খ ১৪। রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত কোন পর্বের প্রাণীদেহে? ক) প্লাটিওল মিনথিস খ) অ্যানিলিডা গ) নিডারিয়া ঘ) নেমাটোডা উ: ঘ ১৫। কোনটি সামুদ্রিক নয়? ক) সমুদ্র শসা খ) করাত গ) হাঙ্গর ঘ) পাবদা উ: ঘ ১৬। কোন মাছে কানকো থাকে না? ক) শিং খ) করাতগ) মাগুর ঘ) লইট্যা উ: খ ১৭। পেট্রোমাইজনের বৈশিষ্ট্য কোনটি? ক) চোয়ালবিহীন খ) টিনয়েড আঁইশ গ) যুগ্ম পাখনা ঘ) প্রটোকার্ড উ: ক ১৮। কোন প্রাণীর বহিঃত্বকে নিডোব্লাস্ট থাকে? ক) হাইড্রা খ) জোক গ) যকৃত কৃমি ঘ) স্কাউফা উ: খ ১৯। কোন পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত? ক) প্রোটোজোয়া খ) পরিফেরা গ) নিডারিয়া ঘ) কর্ডাটা উ:খ ২০। সুগঠিত কলা, অংগ ও অন্ত্র নেই কোন প্রাণীর? ক) স্কাইফা খ) হাঙ্গর গ) আরশোলা ঘ) পিঁপড়া উ: ক বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন: ২১। পরিফেরা জগতের প্রাণীরা— i) স্পঞ্জ নামে পরিচিত ii) মূলত মরুজীবী iii) সুগঠিত অংগ ও অন্ত্রবিহীন নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:গ ২২। রুই মাছের বৈশিষ্ট্য— i) সাইক্লোয়েড আঁইশ ii) প্ল্যাকেয়েড আঁইশ iii) চার জোড়া ফুলকা নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:গ ২৩। হিমোসিল যেসব প্রাণীতে দেখা যায়— i) তেলাপোকা ও মাছি ii) প্রজাপতি ও চিংড়ি iii) কৈ মাছ ও চিংড়ি নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উঃ ক ২৪। Osteichthyes শ্রেণীর বৈশিষ্ট্য— i) এদের অধিকাংশ স্বাদু পানির মাছ ii) সাইক্লয়েড ও টিনয়েড ধরনের আইশ iii) ৫-৭ জোড়া ফুলকা রন্ধ্র থাকে। নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: ক ২৫। মলাস্কা পর্বের প্রাণীদের— i) দেহ অত্যন্ত শক্ত ii) পেশিবহুল পা রয়েছে iii) স্বভাব বৈচিত্র্যপূর্ণ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ:খ