এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ
কবির হোসেন সবুজ প্রভাষক নিকুঞ্জ মডেল কলেজ
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২০:১১
পঠিত জ্ঞান থেকে জ্ঞান স্তরের পরবর্তী স্তর সমূহের বিশ্লেষণ জানতে পারব। উদাহরণ হিসাবে ব্যাংক কী ? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক এই জ্ঞানমূলক প্রশ্নকে অনুধাবন করতে চাইলে হবে, ব্যাংক বলতে কি বুঝায় ? আবার এই ব্যাংকের জ্ঞানমূলক উত্তর দিয়ে একটি পূর্ণাঙ্গ উদ্দীপক তৈরী করা যাবে। তার মানে দাঁড়ালো জ্ঞানমূলক প্রশ্ন সকল প্রশ্ন এবং ঘটনার কেন্দ্র বিন্দু। আর তাই নিম্নোক্ত জ্ঞান মূলক প্রশ্ন সমূহ তোমাদের জন্য উপস্থাপন করা হল ।
০১.কোনটিকে অর্থনীতির জীবনীশক্তি বলা হয় ?
উত্তর: ব্যাংকে অর্থনীতির জীবনীশক্তি বলা হয়। ব্যবস্থা প্রতিষ্ঠা করে তাকে গ্রুপ ব্যাংক বলা হয়।
৪১. চেইন ব্যাংক কী ?
উত্তর: যে ব্যাংকিং ব্যবস্থায় কতিপয় সমজাতীয় ব্যাংক নিজেদের মধ্যকার প্রতিযোগিতা এড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মধ্যদিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে।
৪২. মিশ্র ব্যাংক কী ?
উত্তর: জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহের মাধ্যমে আমানত ব্যাংকিং এবং শিল্প প্রতিষ্ঠান সমূহে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে যে নতুন ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে তাকেই মিশ্র ব্যাংক বলে।
৪৩.ই- ব্যাংকিং কী ?
উত্তর: ই-ব্যাংকিং হলো এমন এক তড়িত্বাহী পদ্ধতি যে পদ্ধতিতে কম্পিউটার প্রযুক্তি
ব্যবহার করে অতিদ্রুত নির্ভুলভাবে সম্প্রসারিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়।
৪৪.অনলাইন ব্যাংকিং কী ?
উত্তর: অনলাইন ব্যাংকিং হলো কোন একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা নের্টওয়ার্ক ব্যবস্থা।
৪৫. তালিকাভূক্ত ব্যাংক কী ?
উত্তর: যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়ম-নীতি মেনে চলার অঙ্গিকারে আবদ্ধ হয়ে কেন্দ্রীয় ব্যাংকের সদস্যের তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করে তাকে তালিকাভূক্ত ব্যাংক বলে।
৪৬.বর্তমানে তালিকাভূক্ত ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমান কত ?
উত্তর : বর্তমানে তালিকাভূক্ত ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০০ কোটি টাকা।
৪৭. আমানত ব্যাংক কী ?
উত্তর: জনগণের নিকট পড়ে থাকা বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে আমানত হিসাবে সংগ্রহ করার জন্য যে ব্যাংক গঠন করা হয় তাকে আমানত ব্যাংক বলে।
৪৮. ক্রেডিট কার্ড কী ?
উত্তর: ঋণ সুবিধা সম্বলিত চুম্বকীয় শক্তি সম্পূর্ণ যে প্লাস্টিক কার্ড ব্যাংক তার গ্রাহকদের এটিএম বুথ থেকে অর্থ সংগ্রহ ও কিছু সংখ্যক নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয়ের জন্য সরবরাহ করে তাকে ক্রেডিট কার্ড বলে।
৪৯. ডেবিট কার্ড কী ?
উত্তর: ব্যাংক জমা থেকে উত্তোলন বা তহবিল স্থানান্তরের জন্য ব্যাংক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তিসম্পূর্ণ যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলে।
৫০. কোন কোন ব্যাংকের সমন্বয় মিশ্র ব্যাংক গড়ে উঠেছে ?
উত্তর: আমানত ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংকের সমন্বয় মিশ্র ব্যাংক গড়ে উঠেছে।
৫১. গ্রামীণ ব্যাংক কী ?
উত্তর: গ্রামের জনগণকে ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে যে ব্যাংক গড়ে উঠেছে তাকে গ্রামীণ ব্যাংক বলে।
অনুশীলন পাতা সম্পর্কে আপনার
যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল anushilon.ittefaq10@gmail.com