বিজিবি ও পুলিশ হ্যান্ডবলের ফাইনালে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ ওয়ালটন আমন্ত্রণমূলক জাতীয় পুরুষ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি। আজ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় এ ফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বিজিবি ৪৩-১৪ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায়। বিজয়ীদল প্রথমার্ধে ২৬-৯ গোলে এগিয়ে ছিলো। অপর সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৩৯-২১ গোলে চট্টগ্রাম মহানগরীকে হারায়। পুলিশ প্রথমার্ধে ১৮-৯ গোলে এগিয়ে ছিলো। আজ টুর্নামেন্টের ৩য়/৪র্থ স্থান নির্ধারণী খেলাটি দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও চট্টগ্রাম মহানগরীর মধ্যে অনুষ্ঠিত হবে । এদিক গতকাল টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের খেলায় বিজিবি ৩৫-১৭ গোলে চট্টগ্রাম মহানগরীকে, সুনামগঞ্জ জেলা ১৮-৯ গোলে ময়মনসিংহ জেলাকে, বাংলাদেশ পুলিশ ৩৮-৯ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এবং চুয়াডাঙ্গা জেলা ২২-১৮ গোলে যশোর জেলাকে হারিয়েছে। খবর বিজ্ঞপ্তির