রোজার জন্য স্বাস্থ্যকর কিছু

রমজান প্রায় চলে এসেছে। আর এই সময়টাতে ইফতারের টেবিলে আমরা সবাই কমবেশি ভাজাপোড়া খেতে পছন্দ করি। কিন্তু এর বাইরেও কেবল সাদামাটা সালাদ আর স্যুপগুলোকে যদি একটু ভিন্ন ঢঙে সাজানো যায় তাহলে কিন্তু এগুলোও আপনার রসনা বিলাসের জন্য চমত্কার আয়োজন হয়ে উঠবে। রমজানের এমনই কিছু স্বাস্থ্যসম্মত রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ক লা র রা য় তা উপকরণ :দই ১ কাপ, টুকরা করা কলা আধা কাপ, সরিষা গুঁড়া আধা চা চামচ, আধা চা চামচ কাঁচামরিচ কুচি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। প্রণালি :কলার টুকরা ছাড়া বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে ফেটিয়ে নিন। এবার এই ফেটানো মিশ্রণের উপরে কলার টুকরো ছড়িয়ে দিয়ে ফ্রিজে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে পরিবেশন করুন প্রাণ ঠাণ্ডা করা কলার রায়তা। স ব জি র মি ক্স সা লা দ উপকরণ :বাধাকপি কুচি ১ কাপ, শসা কুচি ১ কাপ, কৌটার মাশরুম পাতলা করে কাটা আধা কাপ, কৌটার সুইট কর্ন আধা কাপ, আনারস কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, চীনা বাদাম ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, চাট মসলার গুঁড়া আধা চা চামচ, বিট লবণ ১ চিমটি। প্রণালি :বাঁধাকপি আর শসা চিকন করে কুচিয়ে নিন। আনারস ছোট করে টুকরা করে নিন। মাশরুম পাতলা করে কেটে নিন। এবার বোলের মধ্যে টক দই, লবণ, কাঁচামরিচ কুচি, চাট মসলা ফেটিয়ে নিন। এবার সব কাটা সবজি, আনারস, মাশরুম, বাদাম আর সুইচ কর্ন একসাথে মিশিয়ে ফ্রিজে রাখুন ঠাণ্ডা হওয়ার জন্য। ঠাণ্ডা হয়ে এলে পরিবেশন করুন। ফ লে র সা লা দ উপকরণ :মাল্টা ১টি, আপেল ১টি, কাজী পেয়ারা অর্ধেকটি, তরমুজ, ডালিম অর্ধেকটি, রুপালি জাতের আম ১টি, খেজুর ৫টি, ২ টেবিল চামচ লেবুর রস, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, চাট মসলা আধা চা চামচ, টমেটো ক্যাচাপ আধা কাপ, থাই চিলি সস ২ টেবিল চামচ, রুহ আফজা ১ টেবিল চামচ। প্রণালি :সব ফল একই মাপে ছোট করে টুকরা করে নিন। খেজুর পাতলা করে কেটে নিন। এবার একটা বোলে সব মসলাগুলো ফলের উপরে ছিটিয়ে খুব ধীরে সব মাখিয়ে নিন। পরিবেশনের আগে উপরে রুহ আফজা ছড়িয়ে নিন। ও ট - স ব জি র স্যু প উপকরণ :যেকোনো ধরনের ওট আড়াই টেবিল চামচ, সবজি কুচি আধা কাপ (গাজর, মটরশুঁটি, বাঁধাকপি), গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। প্রণালি :সবজিগুলো সব ছোট ছোট টুকরা করে নিন। এবার ২ কাপ পানির সাথে ওট মিলিয়ে চুলায় ফুটিয়ে নিন। চুলার জাল একেবারে অল্প করে, এর মধ্যে সবজি টুকরাগুলো মিশিয়ে দিন। সবজি সিদ্ধ হয়ে এলে গোলমরিচ, লবণ মিশিয়ে নাড়িয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় পছন্দমতো ধনেপাতা কুচি কিংবা পুদিনা পাতা কুচি ছিটিয়ে উপভোগ করুন গরম গরম এই স্যুপ।