জেএসসি পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি

জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা বর্তনী ও চলতড়িত্ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) জ্ঞানমূলক: ১। বিদ্যুত্ প্রবাহের একক কী? ক) কুলম্ব খ) অ্যাম্পিয়ার গ) ভোল্ট ঘ) জুল উ: খ ২। পর্যাবৃত্ত প্রবাহের উত্স কোনটি? ক) ব্যাটারী খ) ডিসি জেনারেটর গ) জেনারেটর ঘ) কোষ উ:গ ৩। অপটাবৃত্ত প্রবাহের উত্স কোনটি? ক) জেনারেটর খ) ব্যাটারী গ) ট্রান্সমিটার ঘ) পাওয়ার প্ল্যান্ট উ: খ ৪। বাড়িঘরের বিদ্যুত্ লাইনে কোন বিদ্যুত্ ব্যবহার করা হয়? ক) অপর্যাবৃত্ত খ) পর্যাবৃত্ত গ) স্থির প্রবাহ ঘ) অপরিবর্তী উ: খ ৫। এক মিলি অ্যাম্পিয়ার সমান কত? ক) ১০-৩ অ্যাম্পিয়ার খ) ১০৩ অ্যাম্পিয়ার গ) ১০-৫ অ্যাম্পিয়ার ঘ) ১০-৪ অ্যাম্পিয়ার উ:ক ৬। বাংলাদেশের পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? ক) ৩০ বার খ) ৫০ বার গ) ৬০ বার ঘ) ৭০ বার উ: খ ৭। রোধের এসআই একক কী? ক) ওহম খ) শান্ট গ)অ্যাম্পিয়ার ঘ) ভোল্ট উ: ক ৮। কোন পরিবাহকের রোধ কম হলে কী ঘটবে? ক) কম বিদ্যুত্ প্রবাহিত হবে খ) বেশি বিদ্যুত্ প্রবাহিত হবে গ) বিদ্যুত্ প্রবাহ বন্ধ হয়ে যাবে ঘ) বিদ্যুত্ প্রবাহের দিক পরিবর্তন হবে উ: খ ৯। তড়িত্ প্রবাহ কয় প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ উ:ক ১০। তড়িত্ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে? ক) তড়িত্ বর্তনী খ) বৈদ্যুতিক যন্ত্র গ) রোধ ঘ) প্রবাহ তার উ: ক ১১। অ্যামিটারের ঋণাত্মক সংযোগ প্রান্তটি কোন রং-এর? ক) কালো খ) লাল গ) হলুদ ঘ) সাদা উ: ক ১২। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়? ক) ৫ অ্যাম্পিয়ার খ) ১০ অ্যাম্পিয়ার গ) ১৫ অ্যাম্পিয়ার ঘ) ২০ অ্যাম্পিয়ার উ:ক ১৩। সিরিজ বর্তনীতে সবগুলো বাল্বের জন্য কয়টি সুইচ থাকে? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি উ: ক ১৪। অ্যামিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ক) তড়িত্ প্রবাহ খ) বিভব পার্থক্য গ) আলোক ঔজ্জ্বল্য ঘ) দীপন ক্ষমতা উ: ক ১৫। ইলেক্ট্রন প্রবাহের সময় কিসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়? ক) প্রোটন খ) ফোটন গ) অণু-পরমাণু ঘ) পজিট্রন উ: গ অনুধাবনমূলক: ১৬। নিচের কোনটি বিদ্যুত্ অপরিবাহী বা অন্তরক? ক) রাবার খ) পিতল গ) তামা ঘ) লোহা উ: ক ১৭। নিচের কোনটি বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত করতে হয়? ক) ব্যাটারী খ) অ্যামিটার গ) গ্যালভানোমিটার ঘ) ভোল্ট মিটার উ: ঘ ১৮। অ্যামিটারকে বর্তনীর সাথে কিভাবে সংযুক্ত করতে হয়? ক) শ্রেণি সমবায়ে খ) সমান্তরাল সমবায়ে গ) বর্তনীর কেন্দ্রে ঘ) দুটি রোধের মধ্যবর্তী উ: ক ১৯। টেলিভিশন চালাতে কোন বিদ্যুত্ ব্যবহার করা হয়? ক) পর্যাবৃত্ত প্রবাহ খ) অপর্যাবৃত্ত গ) স্থির প্রবাহ ঘ) ডিসি প্রবাহ উ: ক ২০। কোন পরিবাহকের মধ্যে তড়িত্ প্রবাহিত হবে কিনা তা কিসের উপর নির্ভর করে? ক) পরিবাহকের ইলেক্ট্রনের সংখ্যা খ) পরিবাহকের ইলেকট্রনের গতি গ) রোধের হার ঘ) পরিবাহকের দু’প্রান্তের বিভব পার্থক্য উ: ঘ অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল anushilon.ittefaq10@gmail.com