সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা সংবাদ সাউথইস্ট ইউনিভার্সিটির ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ক্লাব-এর উদ্যোগে “এপ্লিকেশন্স অব ন্যানোটেকনোলজি এন্ড রোল অব ইলেক্ট্রনিক্স ইন মডার্ন ডেজ ওয়ারফেয়ার”- শীর্ষক সেমিনার গত ৪ জুলাই ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর সৈয়দ ফখরুল হাসান। ইটিই ও ইইই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুজ্জামান-এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্লাস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কনসালটেন্ট প্রকৌশলী ড. এ.কে.এম আবদুল হাকিম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চীফ কো-অর্ডিনেটর উইং কমান্ডার (অব:) সৈয়দ আহমেদ কবীর, এফএডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি শিক্ষক ড. মুনিমা হক। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।