আফগানিস্তানে ১২ জঙ্গি নিহত

আফগানিস্তনের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের দাহ রাওয়াদ জেলায় তালেবানের গোপন আস্তানায় দেশটির বিমান হামলায় মোট ১২ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে তালেবানের গুরুত্ব্পূর্ণ কমান্ডার মোল্লাহ জানান রয়েছে।

আরও পড়ুন্ঃ মঙ্গলে পা রেখেছে নাসার রোবট ‘ইনসাইট’

তবে তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/টিএস